বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা

ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ প্রতিনিধি

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ময়মনসিংহ মহানগর শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় জামিয়া মোহাম্মদীয়া নূরীয়া ভাটিকাশর মাদরাসায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। এ সময় সংগঠনের কেন্দ্রীয় আমেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে মাওলানা মন্জুরুল হককে সভাপতি, মাওলানা রশীদ আহমদ ফেরদৌসকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুফতি সাদেকুর রহমান রাশেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মুহিববুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবনে হাফিজ্জী, সহ-শিক্ষা সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ এবং কেন্দ্রীয় সদস্য মুফতি আব্দুল মালেক।

এ ছাড়া সহকারী অর্থ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুর রহমান, ময়মনসিংহ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মানাযির আহসান খান তাবশিরসহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সম্মেলনে অংশ নেন।

মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দেড় শতাধিক দায়িত্বশীল ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পরে সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুল আওয়ালের বিদায়ী নসিহত ও দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ