শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রপতির পদে ‘হাসিনার সেবাদাস’ থাকতে পারে না: ব্যারিস্টার আরমান চাঁদা না দেয়ায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৫ বাংলাদেশির ‘সরকারি কর্মকর্তাদের অবশ্যই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে’ আজ সৌদিসহ তিন দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী’ বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান নাগরিক সমাজে ধর্মীয় শিক্ষা বিষয়ে আত্মঘাতী উদাসীনতা মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মির্জা আব্বাস সুস্থ হয়ে ফিরে আসুক এই দোয়া করি’

‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত জোটের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তিনি জুনায়েদ আল হাবীবকে সম্প্রতি ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করেন। মাওলানা জুনায়েদ আল হাবীব এবার শেরের (কবিতা) মাধ্যমে সেই অভিযোগের জবাব দিয়েছেন। কারবালার ঘটনায় হজরত ইমাম হোসাইন রহ.কে নিয়ে রচিত ‘মাই নিহি আয়া হো, বুলায়া গায়া হো’ শেরের আদলে তিনি বলেছেন, আমি রোহিঙ্গা নয়, আমাকে মুসাফির ভাববেন না। আমাকে তারেক রহমান পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেজুর গাছের প্রার্থী বলেন, তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে চেনেন না। সেই সুযোগে একটি মহল আমাকে ‘রোহিঙ্গা’ বলে অপপ্রচার চালাচ্ছে। আমি মুনাফিক নই, আমি রোহিঙ্গাও নই।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

প্রধানমন্ত্রী পদের প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ