বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে রাজধানীর শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বার্তায় ডেসকো জানায়, গতকাল (বৃহস্পতিবার) উত্তরা পশ্চিম এলাকার জমজম টাওয়ার, রাজলক্ষ্মী, আরএফএল বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম অ্যাভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহ মখদুম অ্যাভিনিউ, ১২ নম্বর সেক্টর খালপাড়, ১৩ নম্বর সেক্টর ও গরিবে নেওয়াজ অ্যাভিনিউতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান।

তারা জানায়, অভিযানের সময় যেসব স্থানে অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করা হয়েছে, সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়।

তারা আরও জানায়, এ ছাড়াও মার্কেট ও দোকানমালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সরকারের নির্দেশনা ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বাড়াতে ক্রেতা, পথচারী ও দোকানের কর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ডেসকোর উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ