শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রপতির পদে ‘হাসিনার সেবাদাস’ থাকতে পারে না: ব্যারিস্টার আরমান চাঁদা না দেয়ায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৫ বাংলাদেশির ‘সরকারি কর্মকর্তাদের অবশ্যই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে’ আজ সৌদিসহ তিন দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী’ বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান নাগরিক সমাজে ধর্মীয় শিক্ষা বিষয়ে আত্মঘাতী উদাসীনতা মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মির্জা আব্বাস সুস্থ হয়ে ফিরে আসুক এই দোয়া করি’

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. তাসনিম জারা জানিয়েছেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো দুর্বল এবং প্রায় সব ক্ষেত্রে জটিলতা বিরাজ করছে। যিনি দায়িত্বে থাকবেন, তারই জবাবদিহি নিশ্চিত হওয়া উচিত, তা বর্তমান ব্যবস্থায় নেই।

তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন নিয়ে আলোচনা চলমান রাখা জরুরি। সেই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ডা. জারা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে প্রস্তুত নয়। এই আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসনিম জারা জানিয়েছিলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এনসিপির হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ