সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনি এলাকা সদর উপজেলার মোস্তফাপুর থেকে শুরু এই শোডাউন। মোটরসাইকেল শোভযাত্রাটি মাদারীপুর-শরিয়তপুর মহাসড়ক প্রদক্ষিণসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় গিয়ে শেষ হয়।

পুরো মোটরসাইকেল যাত্রাজুড়ে নেতাকর্মীরা হাতপাখা প্রতিকের পক্ষে নানান স্লোগান দেন এবং হাতে হাতে হাতপাখার প্রতিকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ