সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘জুলাই সনদের খসড়া দুর্বল, স্বৈরাচারের প্রতি নমনীয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে।

সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকার কারণ কী জাতি জানতে চায়। একই সাথে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা, নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই। 

তাছাড়া ইসলামী আন্দোলনের আমীর, নায়েবে আমীর ও ইসলামী আন্দোলনের অবদান, মাদরাসার শিক্ষার্থীদের অবদান উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের নামে জাতির সাথে তামাশা করা হয়েছে। জুলাই সনদকে নতুনভাবে বিপ্লবের আকাঙ্খাকে ধারণ করে রচিত হতে হবে। রচিত সনদ চরম অসাড়, এর কোনো আইনি ভিত্তি নেই।

শনিবার (২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। 

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজমুদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম,ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের, ইঞ্জনিয়ার গোলাম মোস্তফা, মুফতী আব্দুল আহাদ, গোলামুর রহমান আযম, হাফেজ সালাহউদ্দিন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ