সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শান্তিময় দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাইর ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী, আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্স প্রেরণ করব। এর মাধ্যমে শান্তিকামী জনতা ইসলামের পক্ষে একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনে তাদের মূল্যবান ভোট দিতে পারবেন।

মাসুম বিল্লাহ বলেন, খোদাভীরু অর্থাৎ ইসলামী নেতারা ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। কারণ, তারা ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। রাষ্ট্রের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে। তাই আসুন, আগামীতে আমরা সকল সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিকে চিরতরে বিদায় দিয়ে ইসলামের পক্ষে আমাদের সমর্থন জানাই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ