সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে তাকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। ইবনে শাইখুল হাদিস সেখানে কিছুটা সময় অবস্থান করে মাওলানা তাফাজ্জল হক আজিজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন। আমিরে মজলিসের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

মাওলানা তাফাজ্জল হক আজিজ এক সময় খেলাফত মজলিসের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেন। তিনি শাইখুল হাদিস পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সাবেক সভাপতি। গত ৫ জুলাই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা তাফাজ্জল হক আজিজকে।

পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে সিসিইউতে রাখা হয় এবং সেখান থেকে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। তাই গত বুধবার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ