শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রোববার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন ক্যাপ্টেন আমির সাদ (২২) এবং সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা (২০)। তারা গোলানি বিগ্রেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফ তাদের প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, নিহত সেনারা একটি নামির সাঁজোয়া যানের ভেতর বসে ছিলেন এবং ওই সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসে এপিসির চলাচলের পথেই বিস্ফোরক পুঁতে রেখেছিল। সাঁজোয়া যানটি ওই পথে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়, যার ফলে দুই সেনা নিহত এবং এক কর্মকর্তা আহত হন।

এ ঘটনার পর, হামাসের যোদ্ধারা আরেকটি সাঁজোয়া যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলেও সেটি বিস্ফোরিত হয়নি এবং সেই সাঁজোয়া যানটি ক্ষতিগ্রস্ত হয়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যে সাঁজোয়া যানে দুই সেনার মৃত্যু হয়েছে, সেখানে কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। এর আগেও, শনিবার আহত এক সেনার মৃত্যু হয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ