মাওলানা ওয়ালিউল্লাহ আজিজী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে গড়ালেও এর নিষ্পত্তির কোনো সম্ভাব্য পথ এখনো দৃশ্যমান নয়। বরং যুদ্ধের বিস্তার, সামরিক জোটগুলোর ভূমিকা এবং কূটনৈতিক চাপ এ সংঘাতকে দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক করে তুলছে। যুদ্ধের পরিধি শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং তা ছড়িয়ে পড়েছে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা কাঠামো ও মানবাধিকার ইস্যুতেও। এমনকি এই যুদ্ধ মুসলিম বিশ্বকেও প্রভাবিত করছে।
ইউক্রেন যুদ্ধকে যদি কেবল একটি দ্বিপাক্ষিক সংঘাত হিসেবে দেখি, তবে আমরা ভুল ক্যানভাসে তুলির আঁচড় কাটছি। এই যুদ্ধ, আসলে একটি দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক খেলায় নতুন মাত্রা যোগ করেছে—যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বলয় শুধু অস্ত্র নয়, তথ্য, অর্থনীতি, কূটনীতি এবং পরমাণু হুমকিকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে। অন্যদিকে এই যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান খà