সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে শিক্ষা ও দীনি চেতনার ব্যতিক্রমী এক আলোকবর্তিকা হয়ে উঠেছে ইতমিনান পাবলিকেশন্স (বোর্ড বাংলাদেশ)। এর মূল লক্ষ্য হলো কওমি ও ন্যাশনাল কারিকুলামকে সমন্বয় করা। 

এই উদ্দেশ্যকে সামনে রেখে ইতমিনান পাবলিকেশন্স তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের শিক্ষার্থীরা কওমি ও ন্যাশনাল কারিকুলাম উভয় শিক্ষায় লেখাপড়া করছে। যা তাদের শিক্ষা গ্রহণের পদ্ধতিতে ব্যাপক সৃজনশীলতা ও উন্নতির সুযোগ সৃষ্টি করছে। 

হাফেজ মাওলানা মুফতি মুসা খানের দূরদর্শী নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ দেশের তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং আরও প্রায় ৪০০ প্রতিষ্ঠানে আংশিকভাবে তাদের সিলেবাস অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

ব্যতিক্রমী সিলেবাস, আধুনিক শিক্ষার সমন্বয়

ইতমিনান পাবলিকেশন্সের পাঠ্যক্রম প্লে থেকে শুরু করে ক্লাস থ্রি পর্যন্ত বিস্তৃত। এতে রয়েছে-
আকর্ষণীয় ও মানসম্মত পাঠ্য বই।
ছাত্রদের উপযোগী খাতা ও ডায়েরি।
শিক্ষক ও অভিভà