সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরে মজলিসে শূরার প্রথম অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন সোমবার (১৪ জুলাই) বাদ আসর অনুষ্ঠিত হয়। 

শাখা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিবের পরিচালনায় উক্ত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।  

মহানগরের অধস্তন সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা উত্তর, ফতুল্লা দক্ষিণ ও সদর থানার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন এই শাখার দায়িত্বশীলরা। এরপর মহানগরীর সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা, প্রতিবেদন ও বায়তুল মালের আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী। 

মজলিসে শূরায় মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, সহ-সভাপতি নূর আলম, সহ-সভাপতি মাওলানা আহমদ ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ক্বারী ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রউফ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান আরেফী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি, সহ-প্রচার সম্পাদক মাওলানা জিমাম, সমাজকল্যাণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, সহ-অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন,আলহাজ্ব মোস্তফা কামালসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ