সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস প্রার্থীর গণসংযোগ অব্যাহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার থানা পুকুরপাড় থেকে শুরু করে নয়ামাটি, মিনা বাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, নগরভবন এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ মণ্ডলপাড়া ব্রিজে এসে শেষ হয়।

এতে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের সাথে সদর ও ফতুল্লা থানা খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালীন এবিএম সিরাজুল মামুন এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর থানা শাখার সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ফতুল্লা শাখার সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ১১ নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল,

ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাহনেওয়াজ, খেলাফত মজলিসের জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস শিকদার, ১৬ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বজলুর রহমান, ১৫ নং ওয়ার্ড সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক হাসান রানা, ফতুল্লা ইউনিয়নের জাহাঙ্গীর আলম জুয়েল, মারুফ পাটওয়ারী, প্রমুখ নেতৃবৃন্দ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ