সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

‘ইসলামপন্থীদের জন্য এক বাক্সে ভোট দিন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামপন্থীদের জন্য এক বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসানাত জালালী। এ সময় তিনি সিলেট-৪ আসন ইসলামপন্থীদের ঘাঁটি হবে বলেও জানিয়েছেন। 

সোমবার (৯ জুন) বাংলাদেশ খেলাফত মজলিস, সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, এখন সময় দলমত নির্বিশেষে ইসলামপন্থীদের জন্য একটি নির্ধারিত ভোটবাক্স গড়ে তোলার। যদি সিলেট-৪ আসনের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, ইনশাআল্লাহ এ আসন হবে ইসলামপন্থীদের ঘাঁটি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বলেন, সমাজের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা। বাংলাদেশ খেলাফত মজলিস সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইকবাল হুছাইন, সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাশুক, নির্বাহী সদস্য মুফতি মাশুক আহমদ, সিলেট জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ মাহিদ হাসান প্রমুখ। 

সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আনসার আহমদ। সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম নোমানী। 

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দায়িত্বশীলতা, সাংগঠনিক করণীয় ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিশেষে মাওলানা আবুল হাসানাত জালালীর মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ