শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক বাগেরহাটে বর–কনেসহ ১৩ জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় জমিয়তের শোক রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত

গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যা, ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার হরণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। 

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জাবের কাসেমীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। 

জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসীকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদে জমিয়ত সবসময় সোচ্চার থেকেছে, আগামীতেও থাকবে।’
বিক্ষোভ সমাবেশ শেষে রাজধানীতে একটি গণমিছিল বের হয়। এতে জমিয়তের নেতারা নেতৃত্ব দেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ