বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্থানীয় বা জাতীয়; সকল নির্বাচন নিজস্ব নিয়মে সময়মাফিক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়াই গণতান্ত্রিক রীতি ও সৌন্দর্য্য। ভোট নিয়ে কারসাজির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা ছিলো, দেশে আর যাই হোক নির্বাচন সময়মত নিজস্ব আইন মোতাবেক সুষ্ঠুভাবে আয়োজিত হবে। এখানে ক্ষমতাসীন সরকার কোনভাবে হস্তক্ষেপ করবে না। কিন্তু অতীব দুঃখের সাথে দেখছি যে, সরকার ক্ষমতাসীন দলের দলীয় প্রস্তুতি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করতে অনিহা দেখাচ্ছে এবং সর্বত্র দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছে। ফ্যাসিবাদও নির্বাচনে নিজ দলের বিজয় নিশ্চিত করার জন্য নানারকম ছলচাতুরী করতো। দলীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনের সময় পেছানো নিঃসন্দেহে একটি ফ্যাসিবাদী প্রবণতা। বিএনপির কাছে মানুষ একই রকম অপকৌশল আশা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করার দাবি জানাচ্ছে।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উপর্যুক্ত মন্তব্য করেন।

হতাশা প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার রক্ষার আন্দোলনের দীর্ঘ সময়ের সারথি। তিনিই এখন তার দলের প্রস্তুতির স্বার্থে স্থানীয় সরকারের নির্বাচন বিলম্বিত করছেন এবং অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, ক্ষমতায় গিয়েই গণতন্ত্র ও মানুষের ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নিবেন না। বরং যথাসময়ে কোন ধরণের ছালচাতুরি ছাড়াই স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিন। অন্যথায় আপনাদেরকেও পতিত ফ্যাসিবাদের বর্ধিতাংশ হিসেবেই বিবেচনা করবে মানুষ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ