শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: এম সাখাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে। হয়তো আমরা আর বেশি দিন নেই। কিন্তু এই চোরদের আর নির্বাচিত করবেন না।

শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করেন। 

এম সাখাওয়াত বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।

তিনি বলেন, বর্তমানে ১০০ টাকার জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

এ সময় ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওসান কবির হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ