শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭


‘মির্জা আব্বাস আলেম-ওলামা ভক্ত ও জনহিতৈষী রাজনীতিবিদ হিসেবে পরিচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাহমুদুল হাসান মাসরুর ||

আমরা ছোটবেলায় তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে চিনতাম। মালিবাগ মাদরাসা মসজিদের সম্মুখস্থ যে জায়গাটি বর্তমানে উন্মুক্ত নামাজের স্থান এবং ওজুখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই জায়গাটি মাদরাসার জন্য অনেক প্রয়োজন ছিল। এই জায়গা সরকারিভাবে একোয়ার করে মালিবাগ মাদসায় জন্য বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মির্জা আব্বাস সাহেবের বিরাট অবদান ছিল। খিলগাঁওর দিকে মালিবাগ মাদ্রাসার নামে তিনিই একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটিও সম্ভবত এওয়াজ বদল করা হয়েছে মসজিদের সম্মুখস্ত এই জায়গার সাথে।

সেই সময়ের মালিবাগ মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা আবুল ফাতাহ ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি, বর্তমান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার প্রমুখের সঙ্গে মির্জা আব্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মুখে আমরা মির্জা আব্বাস সাহেবের প্রশংসা শুনেছি।

হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বারাকাতুম প্রতিষ্ঠিত জামিয়া ইকরা। এর জায়গা বরাদ্দ হওয়ার পিছনে মির্জা আব্বাস সাহেবের ভূমিকা ছিল মুখ্য। এই আসনের প্রত্যেক কেন্দ্রীয় মসজিদে মাদরাসায় মির্জা আব্বাসের ঘনিষ্ঠযোগের কথা সবাই জানে।

ঢাকা ৮ আসনে তিনি একজন ধর্মপ্রাণ আলেম-ওলামা ভক্ত, জনহিতৈষী অভিজাত আবার অত্যন্ত প্রভাব ও প্রতাপশালী রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত।

নির্বাচনের আগে শাহজাহানপুরের একটি মাদরাসায় পরীক্ষা নিতে গিয়েছিলাম। সেখানকার শিক্ষক বললেন, মাদ্রাসার এই পাঁচতলা ভবন মির্জা আব্বাসের অবদান!

এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারী যখন রাজনৈতিক শালীনতা বহির্ভূতভাবে মির্জা আব্বাসের উপর ক্রমাগত মানহানিকর মন্তব্য ট্রল বিদ্রুপ গালিগালাজ করেই যাচ্ছিল, তখন আমার মত অনেকে এই ভেবে কষ্ট পাচ্ছিলাম যে, আমাদের জাতীয় রাজনীতির চরিত্র সম্প্রীতি ও ভদ্রতার দিক থেকে অনেক নিচে নেমে গেছে!

তা না হলে একজন বর্ষীয়ান জননেতা সম্পর্কে এই পরিমাণ বিষোদগার অপমান সাইবার বুলিং কিভাবে হতে পারে! আমাদের তরুণরা কি ঘরের পিতামাতা, বংশের মুরুব্বী, এলাকার সর্দার কাউকে গনায় ধরে না? এই নির্বাচনে মির্জ আব্বাসের উপর দিয়ে কি পরিমান মানসিক চাপ ও মান সম্মান হারানোর ঝুঁকি তৈরি হয়েছিল, তা কল্পনা করা যায় না।

মির্জা আব্বাস সাহেবের একটি মূল্যায়ন মালিবাগ মাদ্রাসায় প্রসিদ্ধ। তিনি কোন এক মসজিদে জুমা পড়লেন, ইমাম সাহেবের আলোচনা, উপস্থাপন, শুদ্ধ প্রাঞ্জল কথাবার্তা তার অনেক পছন্দ হলো। তিনি নামাজের পরে ইমাম সাহেবের প্রতি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমার মনে হচ্ছে আপনি মালিবাগ মাদরাসার ছাত্র ছিলেন!

ঘটনা ক্রমে সত্যিই তিনি ছিলেন মালিবাগের ফারেগ! ইমাম সাহেব বললেন, কীভাবে বুঝলেন? বললেন, এই এলাকার বহু মসজিদে আমি নামাজ পড়েছি। মালিবাগ থেকে পড়ালেখা করে যারা ইমাম হয়, তাদের ভাষা সৌন্দর্য, উপস্থাপন কৌশল এবং তথ্যসমৃদ্ধি শুনলে বুঝতে পারি, ইনি মালিবাগের প্রোডাকশন!

আল্লাহ তায়ালা মির্জা আব্বাসকে সুস্থ করে দিন, তার নেক আমল গুলো কবুল করে নিন, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের জাতীয় চরিত্র সংশোধন করে দিন, আমিন।

লেখক: মাদরাসা শিক্ষক

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ