বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মার্কিন সেনা। 

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছেন। বিমানটিতে পাইলটসহ মোট ৬ জন সেনাসদস্য ছিলেন। বাকি দুজন গুরুত্বর আহত হয়েছেন। 

মার্কিন সেনাবাহিনী আরও বলছে, কোনো শত্রুর বা ভুলক্রমে ছোড়া গুলিতে বিমানটি বিধ্বস্ত হয়নি, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— তা তদন্ত করা হচ্ছে।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

এদিকে মার্কিন বিমানটি ভূপাতিত করার দাবি করে বিবৃতি দিয়েছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা মার্কিন জ্বালানিবাহী বিমানটিকে ভূপাতিত করেছে। করেছে।

প্রসঙ্গত, মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার (Boeing KC-135 Stratotanker) হলো একটি বিশেষায়িত সামরিক বিমান, যা মূলত মাঝ-আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের (Aerial Refueling) জন্য ব্যবহৃত হয়। ১৯৫৭ সাল থেকে এটি মার্কিন বিমান বাহিনীর সেবায় নিয়োজিত এবং বর্তমানে এটি বৈশ্বিক সামরিক অভিযানের একটি মেরুদণ্ড হিসেবে পরিচিত। 

সূত্র: বিবিসি, এএফপি

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ