শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’ সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যেসব আলেম রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ উৎসব নির্বিঘ্ন করতে পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের যাত্রীদের হয়রানি না করা, যানজট এড়ানো, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো এবং ছিনতাইকারী ও মলম পার্টির মতো অপরাধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালে সোয়াত টিম ও ডগ স্কোয়াডসহ একাধিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদের আগের তিন দিন মহাসড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। তবে কাঁচামাল বহনকারী ট্রাক চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরা জরুরি সেবা চালু রাখতে নিয়মিত দায়িত্ব পালন করবেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ