বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

গার্ডিয়ান প্রকাশনীর সেলস সেন্টারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নাঈমুর রহমান নাঈম 

গার্ডিয়ান পাবলিকেশন্স-এর সেলস সেন্টারে আগুন লেগেছে। পুড়ে ছাই হয়ে গেছে সব বই । গার্ডিয়ান পাবলিকেশন্স-এর ফেসবুক পেইজের এক পোষ্টে তারা এই তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৪টার দিকে বাংলাবাজারে ৩৪, নর্থব্রুক হল রোডে এই দুর্ঘটনা ঘটে।
 
গার্ডিয়ান পাবলিকেশন্স-এর  সিইও নূর মুহাম্মদ তার ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় জানান, আজ ভোর ৪টার দিকে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ওই বার্তায় তিনি আরও জানান, আমরা এখনো জানি না, কিভাবে আগুন ধরেছে । তবে আমাদের কাছে সিসি টিভি ফুটেজ আছে। প্রশাসন এবং লোকাল পুলিশদেরকে জানানো হয়েছে। তাদের সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। আশা করছি, তদন্তের পর অগ্নিকাণ্ডের পেছনের কারন জানা যাবে।

এসময় প্রচ্ছদ, সবুজপসহ কয়েকটি প্রকাশনীর বই-পুস্তক পুড়ে যায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ