বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

বাংলাদেশ সফরে ভারতের প্রখ্যাত আলেম মুফতি সালমান মানছুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের প্রখ্যাত আলেম ও ইসলামি স্কলার মুফতি সালমান মানছুরপুরী সপ্তাহখানেকের সফরে বাংলাদেশে এসেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। 

দেওবন্দের প্রখ্যাত এই আলেম সিলেটের উদ্দেশে রওনা করবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার খলিফা মুফতি রুহুল আমীন। 

মুফতি সালমান মানছুরপুরী ১১ ও ১২ সেপ্টেম্বর সিলেটের বিভিন্ন বড় মাদরাসায় সফর করবেন। ১৩ সেপ্টেম্বর ঢাকায় মাদানীনগরসহ আশপাশের বিভিন্ন মাদরাসায় ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। ১৪ সেপ্টেম্বর ঢাকার লালবাগ মাদরাসা এবং কেরানীগঞ্জের মাদরাসাগুলোতে প্রোগ্রাম করবেন।

১৫ সেপ্টেম্বর মুফতি সালমান মানছুরপুরী রাজশাহীতে যাবেন এবং সেখানে জামিয়া উসমানিয়া বাখরাবাদ মাদরাসায় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নওগাঁ মাদরাসায় যাবেন। সেখানকার কার্যক্রম শেষে ঢাকায় ফিরে আসবেন।

১৬ সেপ্টেম্বর, দক্ষিণখানে একটি প্রোগ্রাম শেষে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে উপস্থিত সকল কার্যক্রম শেষ করে ভারতের দেওবন্দের উদ্দেশে রওনা করবেন।

এ সফরের মাধ্যমে মুফতি সালমান মানছুরপুরী বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ