আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘হেফাজতের চার রাহবার; নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম’ শীর্ষক জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাভারের হেমায়েতপুরস্থ মারকাজুত তারবিয়াহ আলমনগরে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদিস পরিষদের সভাপতি হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এবং পরিচালনা করেন সাভার জোনের সদস্য সচিব মুফতী মাহফুজ হায়দার কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক।
পরামর্শ সভায় আগামী ২০ সেপ্টেম্বরের জাতীয় কনফারেন্স সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ পরিকল্পনা
