সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| গাজী সানাউল্লাহ রাহমানী ||

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর পরিবেশ ঢাকায়। ঢাকায় আর কোনো প্রতিষ্ঠান ৭০ বছর পূর্তি করতে পেরেছে কি না জানা নেই।  আজ থেকে ২৪ বছর আগে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ: এর দরসে বুখারীর ৫০ বছর পূর্তি । শতবর্ষ পূর্ণ করেছে বা করার পথে এমন প্রতিষ্ঠান ঢাকায় খুব বেশি আছে মনে হয় না।

ফরিদাবাদ মাদরাসায় খুব বেশি যাওয়া হয়নি, এর জন্য স্মৃতি খুব বেশি নয়, তবে মাস কয়েক আগে একবার যাবার সুযোগ হয়েছিল। মাদরাসার পাশেই ছিল হজ বিষয়ক প্রোগ্রাম। অনুষ্ঠান শেষে  একজন ভদ্রলোককে নামিয়ে দিতে যাব, তিনি বললেন আমি ফরিদাবাদ মাদরাসার্ পাশে নামবো, তখনই আমার মনের ভেতরে একটা ভালোবাসা এবং অনন্য এক টান অনুভব করলাম জামিয়া ফরিদাবাদ জিয়ারতের।

ফরিদাবাদ মাদরাসায় খুব ঘনিষ্ঠ কে আছেন …. মনে করতে চাইলাম। ফরিদাবাদ এর সাথে আমাদের কিছুটা আত্মীয়তা আছে। মুফতী নেয়ামতুল্লাহ সাহেব তার ছোট ছেলে মাওলানা হোযাইফা বিয়ে করেছেন ফরিদাবাদের সম্মানিত মুহতামিম সাহেবের একমাত্র কন্যা। ভাইদের মধ্যে একমাত্র বোন- তার স্বামী আমাদের ছোট ভাই। আত্মীয়তায় এরচেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে!

জামাতা মুফতী ছাহেবকে ফোন করে বললাম, মাওলানা তোমার শ্বশুর বাড়ির মাদরাসায় যাব, খাতির যত্ন ও আপ্যায়নের ব্যবস্থা চাই। মাওলানা কারিম ইবনে কারীম, আচরণে অমায়িক, ব্যবহারে প্রাণবন্ত। মাশাআল্লাহ। মুহূর্তেই সব ব্যবস্থা হয়ে গেল।

আসলে মূল কথা ছিল, তার সম্মানিত শ্বশুর, আহলে দ্বীল বুজুর্গ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ এর সাথে সাক্ষাতের একটি সুযোগ পাওয়া। তৎক্ষণাৎ মাওলানা হজরতের সাহেবজাদা মাওলানা জুবায়ের ভাইয়ের নাম্বার পাঠালেন। তখন মনে পড়ল, হাইয়াতুল উলিয়া এর একটি অনুষ্ঠানে জুবায়ের ভাইয়ের সাথে দেখা হয়েছিল, পরিচয়টা আরো পুরনো তবে সেদিনের সে সাক্ষাৎ আন্তরিকতা নতুন করে সতেজ হলো, সজীব হল। কথা হলো জোবায়ের ভাইয়ের সাথে।  তিনি মাদরাসার বাইরে আছেন তবে হযরত এর সাথে দেখা করার সব ব্যবস্থা নিশ্চিত করলেন।

ঘড়ির কাঁটায় তিনটা পেরিয়ে গিয়েছে। দুপুরের রোদ গড়িয়ে বিকেল হচ্ছে। সময়টা আরামের। হজরত সম্ভবত আরামেই ছিলেন। গাড়ি মাদরাসার দফতরের সামনে থামতে দুজন রাহাবার এগিয়ে এলেন, সম্ভবত মাদরাসার তরুণ শিক্ষক হবেন, হযরতের কামরা পর্যন্ত তারা পৌঁছে দিলেন।

বড় একটা রুমের এক প্রান্তে একটা খাট পাতা। পায়ের নিচে মোটা কার্পেট। মনে হলো এটা হযরতের আরামগাহ্। আমাদের দেখে আরাম থেকে উঠতে চাইছেন হযরত - আমি দৌড়ে গিয়ে হাত দুটি স্পর্শ করলাম। বললাম, হযরত, আপনি আরাম করুন, শুধু একনজর আপনাকে দেখতে এসেছি আমরা। বাধা দেওয়ার পরও তিনি উঠে বসলেন, লম্বা সময় কথা বললেন। খাবার দাবারের ব্যবস্থা করতে চাইলেন। আমার একটু তাড়াও ছিল, হযরতকে সেই সময় বেশি কষ্ট দিতে চাইনি, তাই অন্য সময় লম্বা ফুরসত নিয়ে আসবো বলে দোয়া নিয়ে বিদায় নিলাম।

হযরতের রুম থেকে বেরিয়ে পুরো মাদরাসায় এক নজর চোখ বুলালাম। বিশাল আকারের মসজিদ, মসজিদের নাম মনে হয় মসজিদে বেলাল। সময় থাকলে একটু ঘুরে দেখা যেত, সময় হলো না, বেরিয়ে পড়লাম তবে হাতের ডানে পড়লো অসাধারণ সুন্দর একটি ফোয়ারা। এটা সম্ভবত ফরিদাবাদের আইকনিক সিস্বল। ফোয়ারা থেকে তখনো পানি ঝরছিল চারপাশে। হাজার বছর ধরে এমনি করে পানি ঝরছে আমাদের জ্ঞানের জগতে। এই নহরের ঠিকানা মক্কার দারুল আরকাম আর মদিনার আসহাবে সুফফা।

হাজার বছরের পথ ধরে এই এলমে ওহী ও এলমে নববীর এই ফোয়ারা সতেজ ও সজীব করেছে বোখারা- সমরকন্দ, খোরাসান থেকে তেহরান, এমনও হাজারো জনপদ পেরিয়ে ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ স্পর্শ করে বাংলা মুলুকের  হাটহাজারী, ঢাকার রাহমানিয়া, নুরিয়া সবই সতেজ এবং সজীব একই নহরে, একই প্রদীপ শিখায় হয়েছে আলোক উজ্জ্বল ও জ্যোতির্ময়। এলমের এই নহরের পথচলা এখনো পর্যন্ত চলছে, অবিরাম- অবিশ্রান্ত।

 ৭০ বছর পূর্তি উপলক্ষে ফরিদাবাদ মাদ্রাসা তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে। বিগত বছরগুলোর ২০ হাজার ছাত্ররা আসবেন তাদের পাগড়ি নিতে, তাদের প্রিয় প্রতিষ্ঠানে তারা আসবেন তাদের শেকড়ের সন্ধানে। তাদের এই উচ্ছ্বাস  ৭০ বছর পূর্তির প্রধান আকর্ষণ। তারা আসবেন তাদের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে, চেতনার বীজতলায় অনন্য আলোয় আলোকিত হতে, আর এসকল মানুষের ভালোবাসায় আরো আলোকিত হয়ে উঠবে জামিয়া ফরিদাবাদ।

ঢাকার বাইরে মাহফিলের ধারাবাহিক কিছু প্রোগ্রাম আছে এ সপ্তাহে। ফরিদাবাদের প্রোগ্রামে শামিল হওয়ার সুযোগ পাবো কিনা বুঝতে পারছি না,  তবে স্মারকে যুক্ত হয়েছি।  একদল তরুণ সম্পাদকমন্ডলী সদস্যরা যখন লেখার জন্য ফোন করলেন, আমি বললাম লাব্বাইক, আমি লেখা দেবো। দীর্ঘ সময় পর্যন্ত সময় নিয়ে লেখা পাঠিয়েছি। জীবনের নানা গল্প বলার চেষ্টা করেছি লেখার মধ্যে। 

অন্তত এইটুকুর মাধ্যমেও আড়ম্বরপূর্ণ ও বরকত পরশিত এ আয়োজনে নিজেকে যুক্ত রাখতে পেরে গর্বিত অনুভব করছি, আলহামদুলিল্লাহ।

লেখক: বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ