গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাওলানা মামুনুল হকের সেই ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-
গাজীপুরের নির্যাতিতা মুসলিম বালিকা আশা মনির ঘটনা থেকে খতিব মুহিব্বুল্লাহ সংক্রান্ত ঘটনাপ্রবাহ গভীর কোন ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।
ঘটনার প্রতিক্রিয়ায় কারো কোনো ব্যক্তিগত প্রক্রিয়াজনিত ভুল-ত্রুটি হতেই পারে। তাকে কেন্দ্র করে পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।
আমি নিজেও প্রশাসন ও পুলিশের এমন ভয়ংকর ষড়যন্ত্রের শিকার। আমার পরিবারকে তারা এমন পরিস্থিতির সম্মুখীন করেছিল যে, গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়েছে। মাওলানা রà
