বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইসলামি ঐক্যের সম্ভাবনা ও কিছু দৃষ্টি আকর্ষণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে কিছু কাজ হচ্ছে। কিন্তু একে বাস্তবে রূপান্তরিত করতে হলে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।  এক্ষেত্রে কিছু দৃষ্টি আকর্ষণী-

এক. মিডিয়ায় এ নিয়ে কম ইনফরমেশন দিতে হবে।

দুই. ফোনে এমন কোনো আলোচনা করা যাবে না যা গোপনীয়তা নষ্ট করে। অবশ্য ই আপনার কনভার্সেশন আড়িপেতে কেউ না কেউ গুনছে।

তিন. অভ্যন্তরীণ মিটিংয়ে নেতৃবৃন্দকে গোপনীয়তা বজায় রাখতে হবে।  খাদেম এবং ড্রাইভার কাউকেই ভেতরের খবর সম্পর্কে জানানো যাবে না।

চার. বাহ্যিকভাবে ইসলামি দলগুলোর মধ্যে দূরত্ব রাখতে হবে। পারলে গালিবাজ অর্ধপাগল বক্তাদের দিয়ে একদল আরেক দলের মধ্যে আগের মতো কামান দাগানোর উদ্যোগ নিতে হবে।

পাঁচ. তফসিল ঘোষণার পর নিজেদের মধ্যকার গোপন প্রেম প্রকাশ করবেন ধীরে ধীরে। কিন্তু তা এমন সময় হবে যখন কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না।

ছয়. ধান্দাবাজ নেতা, কম দামে বিক্রি হওয়া নেতা যারা, এদেরকে অন্ধকারে রাখতে হবে সব সময়।

সাত. যথাসম্ভব হোয়্যাটস আপে ঐক্য সম্পর্কিত কথা বলবেন।

যে ঐক্যের নিউজ পল্টনের চায়ের দোকানের মালিক জানে সেই ঐক্য আদৌ বাস্তবায়ন হবে না, লিখে রাখেন। ফেসবুক একটা বারোয়ারি মেলার বাজার। ওখানে যে নিউজ চাউর হয়ে যায় তা ব্যর্থ করার জন্য দেশি বিদেশি সকল গোয়েন্দা সংস্থা ঝাঁপিয়ে পড়বে৷

ঐক্যের নিউজ যদি গোপন রাখতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফেসবুক ও ইউটিউব ব্যক্তিত্ব থেকে দূরে থাকবেন এক হাজার মাইল।

আপনাদের উদ্যোগকে আল্লাহ কামিয়াব করুন।

লেখক: ইসলামি রাজনীতিক, চিন্তক ও অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ