বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

কওমি সিলেবাসে শাপলা গণহত্যা অন্তর্ভুক্ত করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

আমরা জাতীয় শিক্ষা সিলেবাসে শাপলা গণহত্যার ঘটনার অন্তর্ভুক্তি চাই। কিন্তু নিজেদের ভেতরের দিকে তাকালে দেখি কওমি মাদরাসার সিলেবাসেই তো এ নিয়ে আলাদা কোনো বই নেই। অন্যদের বলার আগে নিজেদের জায়গায় কাজটা করা প্রয়োজন। তাই সবকিছুর আগে বেফাকসহ অন্যান্য কওমি শিক্ষা বোর্ডের সিলেবাসে শাপলাকে যুক্ত করুন।

বেফাকে এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না জানি না।  কাউকে এ সংক্রান্ত বই লেখার দায়িত্ব দেওয়া হয়েছে কি না তাও জানি না। না করলে দ্রুত করা দরকার।

একটা সময়  গেছে, যখন এ নিয়ে কথা বললে বা লিখলে গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসতো। বাধা দেওয়া হতো। ভয়ভীতি দেখানো হতো। এখন তো আর সেই সমস্যা নেই।

আপনারা কেউ কাজটা শুরু কি করেছেন? 

শাপলার গাজী রা এখনো বেঁচে আছেন । শহীদদের প্রত্যক্ষদর্শীরা বেঁচে আছেন৷ মামলায় মামলায় বিপর্যস্ত আলেমরাও বেঁচে আছেন। তাহলে ইতিহাস তৈরি করতে সমস্যাটা ঠিক কোন জায়গায়? 

খুব নিশ্চিত ভাবেই বলব, আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারলে এই শাপলা আগামী দিনে হয়ে উঠতে পারে ইসলামি বিপ্লবের কেন্দ্রস্থল। আমাদের চেতনার শাপলা।

শাপলা হতে পারে বালাকোটের মতো একটি বিপ্লবী চত্বর, যা যুগে যুগে দ্বীনের পথের সৈনিকদের প্রেরণা যোগাবে।

বেফাককে এই উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

লেখক: কথাসাহিত্যিক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ