রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে অন্তত একজন করে আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফটিকছড়ি আমতলী আজিজিয়া ফাতেমাতুজ্জুহরা মাদ্রাসার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ দাবি জানান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।

মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী আরও বলেন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল। বর্তমানে প্রাইমারি স্কুলে ধর্মীয় মৌলভী শিক্ষক না থাকার কারণে সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ, মাসনুন দোয়া, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারছেনা। সঠিক ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিশু কিশোররা বিপথগামী হচ্ছে। বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে পড়ছে। 

তাঁর মতে, প্রাইমারি স্কুলে আলেমগণ ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োজিত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে৷শিশু-কিশোররা আগামী দিনে ইসলামের মৌলিকত্ব শিখতে পারবে। কোমলমতি ছাত্রদের হৃদয়ে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, আদব-আখলাক, শিষ্টাচার, ভদ্রতা গড়ে উঠবে। ভবিষ্যতে জীবনে এর প্রভাব পড়বে।

মাহফিলে দেশবরেণ্যে উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ