মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

নিজ বাহিনীর গুলিতেই প্রাণ গেল ইসরায়েলি সেনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওফরি ইয়াফে।

তার বয়স ২১। তিনি প্যারাট্রুপারস ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটের সদস্য ছিলেন। তার বাড়ি জেজরেল ভ্যালির হায়োগেভ নামের একটি মোশাভে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি ঘটে যখন প্যারাট্রুপারস ব্রিগেডের দুটি দল খান ইউনিস এলাকার ইয়েলো লাইনের কাছে নিয়মিত তল্লাশি অভিযানে বের হয়।

ওই অভিযানের লক্ষ্য ছিল হামাসের অবকাঠামো ধ্বংস করা।

রাত প্রায় ২টার দিকে একটি দল ভুলবশত অন্য দলটিকে শত্রু ভেবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ইয়াফে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়।

তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে সামরিক বাহিনী জানায়। ঘটনার বিস্তারিত কারণ এখনো তদন্তাধীন।

ইসরায়েলি সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৯২৫ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকায় স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন ৪৭১ জন।

গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের আগ্রাসনে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গোলাবর্ষণ ও গুলির মাধ্যমে ইসরায়েলি বাহিনী শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে যুদ্ধবিরতির মধ্যেই ৬০৩ ফিলিস্তিনি নিহত এবং আরো ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ