রাজধানী ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় নিরিবিলি নিজস্ব সাত তলা শিক্ষা ভবনে গড়ে উঠেছে
জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা । বিগত শিক্ষাবর্ষে প্রায় ৩ শতাধিক ছাত্র মাদানী নিসাবে অধ্যায়ন করেছে এ প্রতিষ্ঠানে। এ মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে আছেন বাংলাদেশের উল্লেখযোগ্য বরেণ্য আলেমেদ্বীন, একাধিক জামিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুরব্বি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনি।
সম্প্রতি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসাটি।
প্রতিষ্ঠাতা মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনি বলেন আমরা নিজস্ব ভবনে মনোরম পরিবেশে একঝাঁক ইলম পিপাসু তালিবুল ইলমদের নিয়ে বিগত পাঁচটি বছর অতিবাহিত করেছি। এবারও আমরা বিভিন্ন শাখায় মনোযোগী ছাত্রদের নিয়ে আগামী বছরের যাত্রা শুরু করতে চাই। এছাড়া আমাদের রয়েছে নিজস্ব বিশুদ্ধ পানির ডিপ কল,ও খেলার মাঠ। ছাত্রদের সার্বিক বিষয়ে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি।
এদিকে মাদরাসার বিভাগ সমূহতে উল্লেখ করা হয়,
প্রাথমিক বিভাগ: শিশুদের জন্য জেনারেল কারিকুলাম সমন্বয় আদর্শ হিফজুল কোরআন বিভাগ, মাদানী মক্তব, নাজেরা বিভাগ ( নার্সারি থেকে ৫ম শ্রেণীর)
কিতাব বিভাগ : মাদানী নিসাব প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ ( ইবতেদায়ী থেকে জালালাইন)
উচ্চতর বিভাগ : ইফতা ও আদব বিভাগ।
মাদরাসটির বিশেষ বৈশিষ্টে উল্লেখ করা হয়,
মাদানী নিসাব প্রথম বর্ষেই আরবি ভাষায় দক্ষতা অর্জন ও সাবলীলভাবে বলতে, লিখতে ও বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ!
বাংলা, ইংরেজি ও গণিতেও সমান পারদর্শিতা নিশ্চিত করতে যুগোপযোগী ও কার্যকরী সিলেবাস! এবং ফুল স্পোকেন ইংলিশ কোর্স।
আরবী ভাষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফন ভিত্তিক পাঠদান এবং দ্বিতীয় বর্ষ থেকে উস্তাদগনের তত্ত্বাবধানে বিষয় ভিত্তিক মুতাআলার জন্য নির্ধারিত সিলেবাস।
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডে]-এর অধীনে ৪র্থ বর্ষ শরহে বেকায়া অংশগ্রহণ।
মাদানি নেসাবের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সফল উস্তাদ ও একাধিক মাদানী নেসাবের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মারুফ হাসান হাফি. নিয়মিত পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।
এছাড়া ছাত্রদের মাসিক প্রদেয় ও অন্যান্য প্রসঙ্গ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,
ভর্তি ফি : ৪৬০০ টাকা
সাধারন খাবার + বেতন, মোট: ৩৬০০৷ টাকা
বিশেষ খাবার + বেতন, মোট: ৪৮০০ টাকা
(অস্বচ্ছল মেধাবীদের জন্য পারিবারিক অবস্থা যাচাই পূর্বক বিশেষ বিবেচনার ব্যবস্থা রয়েছে)
যোগাযোগ: 01977774066 , 01841-208066
ঠিকানা: ঢাকার যে কোনো স্থান থেকে বাসাবো বাসস্ট্যান্ড / মেরাদিয়া ত্রিমহনী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণগাও ৬ নং রোড, শেষ মাথা এসে বড় মাদ্রাসা (ছাপাখানা) সবুজবাগ বাসাবো, ঢাকা।
আই.এইচ./