শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া প্রকাশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই

বিশ্বের যে দুই দেশে এখনো রোজা শুরু হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে বিশ্বের দুই দেশে এখনো রোজা শুরু হয়নি। দেশ দুটি হচ্ছে- ফিজি ও নিউজিল্যান্ড। রোজা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে। বুধবার সন্ধ্যায়, অর্থাৎ শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান।

দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওইদিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না। যেহেতু এ অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে।

অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

সূত্র : খালিজ টাইমস

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ