মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি

জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বেফাক : শনিবার শুরার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুর আলম, বিশেষ প্রতিবেদক

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে শুরার বৈঠক।  বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

অল্প সময়ের ব্যবধানে বেফাকের খাস কমিটি ও আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গঠনতন্ত্র সংশোধন, দুস্তুরুল মাদারাসি (মাদরাসা পরিচালনা নীতিমালা) অভ্যন্তরীণ অডিটসহ নানা কাজ সম্পন্ন হয়েছে। বলা যায়- জাতীয় কাউন্সিলের প্রস্তুতি মূলক এসব কাজ সম্পন্ন করেছে বেফাক।  আজ শনিবার শুরার  বৈঠকে জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হতে পারে।

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত থাকবেন, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ,  কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামান  প্রমুখ।

শূরার বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানা যায়,   গঠনন্ত্রের সংশোধনীর অনুমোদন, দুস্তুরুল মাদারিস বা কওমি মাদরাসা পরিচালনার নীতিমালার অনুমোদন, বিগত দিনের একাধিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভ্যন্তরীণ অডিট বিষয়ের আলোচনা গুরুত্ব পাবে।  এছাড়াও গঠতন্ত্র মেনে বেফাকের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হতে পারে। অক্টোবর মাসের শেষ দিকে এই কাউন্সিল হতে পরে বলে জানা গেছে।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. -এর ইন্তেকালের পর শূণ্যপদে সভাপতি মনোনীত হন আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব পদে মনোনীত হন মাওলানা মাহফজুল হক।

হুআ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ