শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শাপলা চত্বর ও বায়তুল মোকাররমে আলেম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত এসব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না। বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে।

গণতান্ত্রিক চর্চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা ও মতপার্থক্য থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

দেশের শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকার মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির ও মধুপুরের পীর আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ