কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিলটি হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরà