শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এবার জাকির নায়েকের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের বিশেষ অনলাইন সেবা চালু, ওমরাহযাত্রীদের মিলবে ৭ ভাষায় নির্দেশনা পীর সাহেবের উদ্বোধনী বয়ানে শুরু তিন দিনব্যাপী চরমোনাইয়ের মাহফিল আল্লামা ফুরকানুল্লাহ খলীলের কলমে ‘ইকবালের প্রদীপ্ত কাব্য’ নাঙ্গলকোটে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন, বিনামূল্যে বই বিতরণ সনদ কার্যকরে পাকিস্তান বেফাকের কৌশল কী ছিল, জানালেন মাওলানা জালন্ধরি  এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান

এবার জাকির নায়েকের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববিখ্যাত দাঈ জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংগঠনটির অর্থ ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে আইআরএফের তহবিলের লেনদেন বন্ধ, আর্থিক নথি তদন্ত এবং সংগঠনটির কার্যক্রমে ব্যবহৃত স্থাপনায় প্রবেশাধিকার সীমিত করার সুযোগ তৈরি হয়েছে।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক দিনের মধ্যেই সংগঠনটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আইনের ৭ ও ৮ ধারায় বর্ণিত ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

নতুন ক্ষমতাবলে ইউএপিএর ৭ ধারা অনুযায়ী, রাজ্য সরকার লিখিত আদেশের মাধ্যমে আইআরএফের অর্থ, জামানত কিংবা ঋণসংক্রান্ত লেনদেন ও অর্থ স্থানান্তর বন্ধ করতে পারবে। সরকারের লিখিত অনুমতি ছাড়া এসব অর্থ ব্যবহার করা যাবে না। এ ছাড়া নিযুক্ত গেজেটেড কর্মকর্তা সংগঠনটির আর্থিক নথি ও লেনদেন তদন্ত করতে পারবেন।

অন্যদিকে, আইনের ৮ ধারা অনুযায়ী, আইআরএফের কার্যক্রমে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু কিংবা নৌযান চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জেলা ম্যাজিস্ট্রেট এসব স্থানে থাকা অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করতে পারবেন। পাশাপাশি সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট স্থানে অনাবাসীদের প্রবেশ সীমিত করার ক্ষমতাও পাবেন তিনি।

এ ছাড়া অন্তত উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এসব স্থানে অবস্থানকারী বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবেন।

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আইআরএফের অর্থ ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আইনগত ক্ষমতা আরও বিস্তৃত হলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ