শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে দুই-একটা জায়গায় বিক্ষোভ হতে পারে। এগুলো অনেকটা গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়া সম্পর্কিত নয়। এটা রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যাতে গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এটা আমরা কঠোর হস্তে দমন করবো।

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, বাস্তবতা বিবেচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারন করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ