বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান আগামী ৭-৯ জুন রাশিয়া সফর করবেন বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) দ্রুত অর্জনে উদ্বুদ্ধ করা, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং আরও বিস্তৃতভাবে বৈশ্বিক পরিমণ্ডলে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পুনরুত্থিত করার বিষয়ে নবনির্বাচিত সভাপতির যে সদিচ্ছা, মস্কো তাকে স্বাগত জানায়।

আগামী ৭-৯ জুন ড. খলিলুরের এই সরকারি সফরসহ সামগ্রিক বিষয়ে তার সঙ্গে একটি গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে রাশিয়া।

তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ