বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারে কালভার্ট তৈরির কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইলিয়াছ ও রাকিব। তারা দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ওই এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটি নির্মাণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠরন লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের দরিয়ানগর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কালভার্টের বেইজ কাটার সময় মাটি ধসে পড়ে চাপা পড়ে।

এ সময় তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কালভার্ট নির্মাণের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ মাটিচাপায় দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ