মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৯ জিলহজ ১৪৪৭


মুফতি মোহাম্মদ আলীর নামে ভুয়া সহায়তার আবেদন, সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলীর নাম ব্যবহার করে ভুয়া সহায়তার আবেদনের অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ক্যানসার আক্রান্ত এক মসজিদের ইমামের নামে আবেগঘন সহায়তার আবেদন ছড়িয়ে পড়েছে। সেখানে ‘হাফেজ মো. শরিফুল ইসলাম’ নাম ব্যবহার করে মুফতি মোহাম্মদ আলীর ছবি ব্যবহার করে চিকিৎসার জন্য অর্থ সহায়তা চাওয়া হয় এবং বিকাশ, নগদ ও রকেট নম্বরও যুক্ত করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, পুরো বিষয়টি ভুয়া এবং প্রতারণামূলক।

আবেদনটি বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ আলীর নাম ব্যবহার করে ছড়ানো হলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি তার অনুমতি ছাড়াই তার পরিচিতি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, মুফতি মোহাম্মদ আলী সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন এবং হজের সফরে রয়েছেন বলে জানা গেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ