জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ ‘নজরুল জয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা ২০২৬’। শিশু-কিশোর ও তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঠানো ছড়া ও কবিতা মূল্যায়নের মাধ্যমে সেরা ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও ৫ জন পাবেন বিশেষ উপহার ও সনদপত্র।
- প্রতিযোগিতার বিষয়: ‘আমাদের কবি নজরুল’
- অংশগ্রহণের মাধ্যম: প্রতিযোগীদের ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে হবে।
- লেখা পাঠানোর শেষ সময়: ২৬ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নিয়মনীতি ও শর্তাবলি
- একজন প্রতিযোগী শুধুমাত্র একটি ছড়া বা কবিতা পাঠাতে পারবেন।
- ই-মেইলের সাবজেক্টে অবশ্যই ‘নজরুল জয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা’ অথবা ‘আমাদের কবি নজরুল’ লিখতে হবে।
- ছড়াটি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত ছন্দে লিখতে হবে।
- লেখা কমপক্ষে ৮ লাইনের হতে হবে এবং মাত্রা, অন্ত্যমিল ও পর্ব ঠিক থাকতে হবে।
- ছড়া বা কবিতা অবশ্যই শিশু-কিশোরদের উপযোগী হতে হবে।
- ই-মেইল বা ড্রাইভের ডেসক্রিপশন অংশে প্রতিযোগীর নাম, অধ্যয়নরত শ্রেণি/পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পরবর্তীতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
ই-মেইল: masiknakeeb@gmail.com
যোগাযোগ: ০১৭৭৭-৫০১৩১৩ (দুপুর ১২টা থেকে রাত ৯টা)
এমএম/