বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদুল আজহায়ও বায়তুল মোকাররমে ৫ জামাত, ইমাম যাঁরা রামিসার খুনির ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবিতে ছাত্রী মজলিসের বিক্ষোভ ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন শরিয়াহ আইনে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে নারায়ণগঞ্জের মাদরাসাগুলোর আলটিমেটাম গরু-মহিষ কুরবানি করব, কেউ আটকাতে পারবে না: মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কওমি পড়ুয়াদের ঈদ ও প্রচলিত চামড়া কালেকশন ঈদের ছুটিতে লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা হারামাইনে কাল জুমার খুতবা দেবেন যাঁরা হেফাজতে বিভক্তি নয়, ঐক্যই সময়ের দাবি: আবদুর রব ইউসুফী

গরু-মহিষ কুরবানি করব, কেউ আটকাতে পারবে না: মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পশ্চিমবঙ্গে ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মহিষ জবাইয়ে রাজ্য সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এবার সেই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করলেন রাজ্যের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দ, পশ্চিমবঙ্গ-এর শীর্ষ নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, সরকারের জারি করা নির্দেশিকা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, কোরবানি নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এটি সরকারের সিদ্ধান্ত হতে পারে, কিন্তু ধর্মীয় বিষয়ে আমরা আপস করতে পারি না। আমরা কোরবানি করব, কেউ তা আটকাতে পারবে না।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই আলেম বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া হয়, সেখানে কোনো বাধা নেই। অথচ পশ্চিমবঙ্গে কোরবানিকে কেন্দ্র করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কেন— এমন প্রশ্নও তোলেন তিনি।

সাবেক এই মন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি বড় অংশ গবাদিপশুর সঙ্গে সম্পৃক্ত। তাই এ ধরনের বিধিনিষেধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে ফেলতে পারে।

সূত্র: আজতক বাংলা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ