সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মক্কায় হজের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ঈদুল আজহায় দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি বিকেএমের শুভেচ্ছা কোরবানির গোশত বন্টন: ত্রুটিপূর্ণ সামাজিক রীতি বিশ্বের সবচেয়ে দামি গরুর তালিকায় ‘ভিয়াতিনা-১৯’, বিক্রি হলো যে দামে  বিশ্ববাজারে কমল তেলের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন যৌথবাহিনীর নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর, আটক ২৫ রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার ‘শাপলা গণহত্যা’ নিয়ে মাওলানা খালেদ সাইফুল্লাহর বক্তব্যের প্রতিবাদ ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জমিয়ত সভাপতির শুভেচ্ছা গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জনপতি ৫ হাজার করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মী।

সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে  পরিচ্ছন্নতা কর্মীদের হাতে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিব হাসান।

প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বগ্রহণের পর একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে যেসব কাজ শুরু করেছেন। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের মূল্যায়ন করেন। তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন। সেই ভালোবাসা ও স্নেহ থেকেই প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহাতেও ঈদ উপহার প্রদান করছেন।

তিনি বলেন, আমরা যখন রাতে ঘুমাই তখন আপনারা ঘুমকে বিসর্জন দিয়ে আমাদের নগরীকে পরিচ্ছন্ন রাখার কাজ করেন। কেননা আমরা রংপুর নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। তাই ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে পরিচ্ছন্নতা কর্মীদের সবচেয়ে ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আপনারা (পরিচ্ছন্নতা কর্মী) নগরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন বলেই প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন। এসময় পড়ালেখার মাধ্যমে শিক্ষিত জনসম্পদ হিসেবে গড়ে তুলে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

গ্রিন ও ক্লিন রংপুর গড়তে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে বর্ষা ও ঈদে দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য অপসারণে সিটি করপোরেশন ঘোষিত সকল কার্যক্রমে নগরবাসী সহযোগিতা করলে ১২ ঘণ্টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ রসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি করপোরেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে উপহার হিসেবে ৫ হাজার করে মোট ৪২ লাখ ৭৫ হাজার লাখ টাকা বিতরণ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ