রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

নজরে সানির অর্ধেক ফি ফেরত দেবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানির (পুনঃনিরীক্ষণের) অর্ধেক ফি ফেরত-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে-২০২৬) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুল রহমান খান নদভীর স্বাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৭ হি./২০২৬ ঈ.) নজরে সানির আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ০২-১২-১৪৪৭ হিজরি মোতাবেক ২০-০৫-২০২৬ ঈসাব্দ হতে ফেরত দেওয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে ফি ফেরত গ্রহণে তিন ধরনের করণীয় সম্পর্কে বলা হয়েছে,

এক. ফি ফেরত নেওয়ার জন্য নজরে সানির ফি জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে।

দুই. রসিদ আনতে অপরাগ হলে পরীক্ষার্থীর প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এর ফটোকপি জমা দিতে হবে।

তিন. এতেও অপরাগ হলে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম বা নাজেমে তালিমাতের সিল-স্বাক্ষর সম্বলিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ শাবান ১৪৪৮ হিজরি (৮ ফেব্রুয়ারি-২০২৭, সোমবার) নজরে সানির ফি ফেরত গ্রহণের শেষ সময়। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ