শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান এবং জাতীয় নির্বাচনের আগে এলপিজির যেন কোনো ঘাটতি না থাকে সে লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রেলপথ মন্ত্রলায়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গেএলপিজি আপারেটরদের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকে রসই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উপদেষ্টা জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন।

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এ রকম কোনো অভিযোগ তারা অস্বীকার করেন। তারা উপদেষ্টাকে জানান, চলতি জানুয়ারি মাসে তাদের সম্ভাব্য ১৬৭৬০০ মেট্রিকটন এল পি জি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।

সভায় জ্বালানি বিভাগের সচিব, বিইআরসি এর চেয়ারম্যানসহ নেতারা বক্তব্য রাখেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ