শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’ মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬ বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্যের মৃত্যু

মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দোয়া মাহফিলের আয়োজন করে রাজধানীর কড়াইলবাসী। মহাখালীর টি এন্ড টি মাঠে আয়োজিত সেই দোয়া অনুষ্ঠানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন গুলশান-২-এর ইউনাইটেড হাসপাতাল মসজিদের ইমাম মুহাম্মাদ ইবরাহীম বিন আলী।

মোনাজাতের আগ মুহূর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মুহাম্মদ ইবরাহীম বিন আলী মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যায়ে নেতাদের তাকে সামনের দিকে নিয়ে আসার জন্য বলেন। নিজে  উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইবরাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। সেখানে বসেই দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর চিন্তা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ