বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাই পর্বে উত্তীর্ণ খেলাফত মজলিসের ৭২ জনের মধ্যে অর্ধশতাধিক প্রার্থী আজ শেষ দিন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থীগণ স্ব স্ব জেলা রিটার্নিং অফিসে এই প্রত্যাহারপত্র জমা দেন। এই সময় দলীয় নেতা কর্মী ও ১০ দলীয় ঐক্যের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ঐক্যের অন্তর্ভুক্ত বাকি ৯ দলের সমর্থনে এই প্রার্থীতা প্রত্যাহার করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের আসনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে খেলাফত মজলিস।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে খেলাফত মজলিস ২৫৮ সংসদীয় আসনে দলীয় প্রার্থীদেরকে মনোনয়ন প্রদানের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এরপর উল্লেখযোগ্য সংখ্যক আসন শরিকদের ছেড়ে দিয়ে মাত্র ৭৪ টি আসনে মনোনয়নপত্র জমা দেয় খেলাফত মজলিস। কিন্তু ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য টিকিয়ে রাখার স্বার্থে চূড়ান্তভাবে অর্ধ শতাধিক আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ খেলাফত মজলিসের প্রার্থীগণ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অবশিষ্ট প্রার্থীগণ ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতিকে নির্বাচন করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ