বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের রায়—সরকার ও জনগণের বিজয়: নেজামে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজিও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যৌথ বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে দেওয়া রায়কে ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন,  জনগণের ভোটাধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ব্যবস্থাকে পুনরায় চালু করার রায় জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক সাহসী পদক্ষেপ।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ছিল। এ রায়ের মাধ্যমে সেই প্রত্যাশার দিগন্ত উন্মোচিত হলো। আমরা সরকারের এই অবস্থানকে সাধুবাদ জানাই এবং আশা করি—এটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনে করে, সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলবে, যেন ভবিষ্যতের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ