বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে অচল সিসি ক্যামেরা জরুরি ভিত্তিতে সচল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এ-সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরা-সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফটকপি (নিকস ফন্ট) আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। পরে তা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানো হবে।

এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে তা জরুরি ভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে তাগিদ দিতে হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ