বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তারা যে অঙ্গীকার নিয়ে এসেছিলেন, সেই অঙ্গীকার পূরণের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো— সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালে আরও অনেকের বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে কিংবা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সকলের বিচার হবে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী সরকার যারা আসবেন, তারাও এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘সংস্কার কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন— এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন পর্বে প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ