রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

জাতিসংঘের মিশন ইস্যুতে ২৮ জুলাই ঢাকায় হেফাজতের গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় করণীয় নির্ধারণের লক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের শীর্ষ আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশ্লেষক, আইনজীবী,  চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক জরুরি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

আগামী ২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

এ লক্ষে আজ রোববার (২০ জুলাই, সকাল ৭ টায়) জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয়  যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ